১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের ইস্তফা

তারা দু'জনই ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা বলেছেন রেজিস্ট্রারকে দেওয়া চিঠিতে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের ইস্তফা

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2024, 02:13 PM

Updated : 11 Feb 2024, 02:38 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোরশেদুল আলম।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

মোরশেদুল আলম সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষকের পদ থেকেও পদত্যাগ করেছেন। তারা দু'জনই ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা বলেছেন রেজিস্ট্রারকে দেওয়া চিঠিতে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো মন্তব্য করতে চাননি তারা।

অরূপ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকদিন ধরে প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। ব্যক্তিগত কারণেই আজ সকাল সাড়ে ১০টায় রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।"