২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১

প্রতিষ্ঠানটির মোহতামিম জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টির সময় শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 10:47 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত হওয়ার হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা কেরামত আলী জানান।

আহত সবাই ওই মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। মধ্যে ১১ ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেরামত আলী জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টির সময় শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল। তখন মাদ্রাসার মাঠে বজ্রপাত হয়। এতে বারান্দায় দাঁড়িয়ে থাকা ২১ শিক্ষার্থী আহত হয়। 

মাদ্রাসার শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা  শেষে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। 

বাকিদের মধ্যে- হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ ও বায়েজিদকে হাসপাতালে ভর্তি করা হয়।