২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির থেকে জার্সি নেওয়ায় বাবরের সমালোচনায় ওয়াসিম

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের পর পাকিস্তান অধিনায়কের এমন কাণ্ড ভালো লাগেনি দেশটির কিংবদন্তি পেসারের।

কোহলির থেকে জার্সি নেওয়ায় বাবরের সমালোচনায় ওয়াসিম

ম্যাচের পর ভিরাট কোহলির কাছ থেকে জার্সি নেন বাবর আজম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 04:57 PM

Updated : 15 Oct 2023, 04:57 PM

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় হারের পর মাঠে ভিরাট কোহলির কাছ থেকে তার স্বাক্ষর করা একটি জার্সি নেন বাবর আজম। বিষয়টি মোটেও পছন্দ হয়নি ওয়াসিম আকরামের। এজন্য পাকিস্তান অধিনায়কের কড়া সমালোচনা করেছেন দেশটির এই কিংবদন্তি পেসার।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াই জমাতেই পারেনি পাকিস্তান। ব্যাটিংয়ে শক্ত ভিত পেয়েও নাটকীয় ধসে ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর তারা ম্যাচ হারে ৭ উইকেটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচের পর ভারতের তারকা ব্যাটসম্যান কোহলির কাছ থেকে তার স্বাক্ষর করা একটি জার্সি নিচ্ছেন বাবর। দলের বড় হারের পর মাঠেই বাবরের এমন কিছু করা ঠিক হয়নি, পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বলেছেন ওয়াসিম।

“মাঠে কোহলির সঙ্গে বাবরের সাক্ষাৎ করা উচিত হয়নি। কোহলির সঙ্গে এভাবে জনসম্মুখে দেখা করার পরিস্থিতি তখন ছিল না। বাবরের উচিত ছিল ভিরাটের কাছ থেকে গোপনে জার্সিটি নেওয়া।”

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়ের পর পাকিস্তানের প্রথম হার এটি। ভারত জিতেছে প্রথম তিন ম্যাচেই।