২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানি সাংবাদিক-সমর্থকদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে বিসিসিআই’

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে হায়দরাবাদে কোনো পাকিস্তানি সাংবাদিক বা সমর্থকের উপস্থিতি ছিল না।

‘পাকিস্তানি সাংবাদিক-সমর্থকদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে বিসিসিআই’

বিশ্বকাপে বিপুল সংখ্যক পাকিস্তানি সমর্থক ভারতে যাওয়ার আশায় আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 04:31 PM

Updated : 07 Oct 2023, 04:31 PM

বিশ্বকাপে এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। কিন্তু এখনও ভারতে যেতে পারেননি পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকরা। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফের হতাশা প্রকাশ করার পর এগিয়ে এসেছে আইসিসি। ভিসা জটিলতা নিরসনে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

প্রায় ৬০ জন পাকিস্তানি সাংবাদিক বিশ্বকাপের জন্য ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার হায়দরাবাদে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের অনেক স্থানীয় সমর্থক ছিল, কিন্তু কোনো পাকিস্তানি সাংবাদিক ও সমর্থক ছিল না।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে শনিবার আইসিসির একজন মুখপাত্র বলেন, পাকিস্তানিদের ভিসা পাওয়া নিয়ে কাজ করছে বিসিসিআই।

"বিষয়টির (ভিসা) সুরাহা করা আমাদের আয়োজকদের (বিসিসিআই) একটি দায়িত্ব এবং তারা আমাদের পূর্ণ সমর্থনে এজন্য কঠোর পরিশ্রম করছে। এই সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।”

বিশ্বকাপে বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিক ভারতে যাওয়ার আশায় আছে। পিসিবি আশা করছে ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের ম্যাচের আগে ভিসা সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, পাকিস্তানের পাসপোর্টধারীদের ভিসার আবেদন স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং ক্রীড়াসহ ভারতের একাধিক মন্ত্রণালয়ে যাচাই করা হয়।