২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট রেকর্ডও ভালো করার প্রত্যয়

ওয়ানডে সিরিজ জেতার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের রেকর্ডের একটু উন্নতি হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রেখে টেস্ট রেকর্ডও ভালো করতে চায় স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

২-১ ব্যবধানে জেতা সিরিজটির আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ ওয়ানডে খেলে বাংলাদেশের জয় ছিল মাত্র একটি। এখন তা আর একতরফা নয়।

অতিথিদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড খুবই খারাপ। চারটি সিরিজে দুটি করে আট টেস্ট খেলে সব কটিতেই হারে বাংলাদেশ। সবচেয়ে অস্বস্তিকর হচ্ছে হারের ধরন। সাতটিতেই ইনিংস ব্যবধানে হার, অন্যটি পাঁচ উইকেটে।

অর্থাৎ টেস্টে মাত্র একবারই বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংস ব্যাট করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। অলরাউন্ডার মাহমুদউল্লাহ জানান, এই রেকর্ড তারা উন্নত করতে চান।

“উন্নতি কি করতে পারব তা নির্ভর করে আমরা কেমন শুরু করতে পারছি তার ওপর। শুরুটা খুব গুরুত্বপূর্ণ আর ভালো ক্রিকেট খেলাটা খুব জরুরি। আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো করতে পারব।”

ওয়ানডের বাংলাদেশ এখন সমীহ করার মতো দল। টেস্টের বাংলাদেশেও সেই সম্ভাবনা দেখেন মাহমুদউল্লাহ।

“যেভাবে দল এই মুহূর্তে খেলছে, আশা করি, এই আত্মবিশ্বাস টেস্ট সিরিজেও থাকবে এবং আমাদের ভালো খেলতে সাহায্য করবে।”

টেস্টে এখনও বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, “নির্দিষ্ট দিনে ভালো খেললে আপনি ওয়ানডেতে জিতবেন, কিন্তু টেস্টে প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে হবে। ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে হবে। সেশন ধরে খেলতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ।”

এর আগে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট রেকর্ড ভালো করার আশাবাদ জানিয়েছিলেন। তার বিশ্বাস, ওয়ানডেতে ভালো খেলার ধারাবাহিকতা টেস্টেও নিয়ে যেতে পারলে এবার ভালো খেলবে বাংলাদেশ।

পুরনো খবর:

টেস্টের প্রস্তুতি শুরু বাংলাদেশের
বাংলাদেশের ক্রিকেটের সেরা সময়
‘সেরা সময় কাটাচ্ছে সৌম্য’
এক লাফে ৩৫ ধাপ এগোলেন সৌম্য!
পরের ওয়ানডের জন্য ৭ মাস অপেক্ষা বাংলাদেশের
বাংলাদেশের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই অধিনায়কের
এবার অবসর মিলছে মাশরাফির
দক্ষিণ আফ্রিকার ঘাম ঝরানো অনুশীলন
সামনের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক মাশরাফি
সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের