২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেও চমকে গেছেন রাবাদা

অভিষেকে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন কাগিসো রাবাদা। তবে তরুণ এই পেসার জানালেন, নিজের পারফরম্যান্সে সবচেয়ে বেশি চমকেছেন তিনি নিজেই!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 01:00 AM

Updated : 12 Oct 2022, 04:00 PM

পুরনো খবর:

'এর চেয়ে ভালো খেলতে পারে বাংলাদেশ'
টস জিতে আগে ব্যাটিংকে দায়ী করতে রাজি নন মাশরাফি
মুশফিক সবচেয়ে বেশি পেশাদার: মাশরাফি
আট ব্যাটসম্যান খেলানোর ব্যাখ্যা অধিনায়কের
বুঝতেই পারছিলেন না রাবাদা!
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড় হার
মিরপুরে সাকিবের দুই হাজার
অভিষেকে রাবাদার ইতিহাস

রাবাদার দুর্দান্ত পারফরম্যান্সে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ থমকে যায় ১৬০ রানেই। এই রান টপকে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনায়াসেই জিতেছে ৮ উইকেটে।

ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে রাবাদা বললেন, অভিষেকে এমন পারফরম্যান্স তার স্বপ্নের সীমানাতেও ছিল না।

“সত্যি বলতে আমি ভাবতেও পারিনি। এমন কিছু স্বপ্ন দেখিনি। ম্যাচের আগে গা-গরমের সময় মনে হচ্ছিলো বেশ ছন্দ পাচ্ছি। মাঠে নামতে তাই মুখিয়ে ছিলাম। বোলিং করলাম, একের পর এক উইকেট আসতে থাকল। পরিকল্পনা করে হয়নি। এমন শুরুর কল্পনাও করিনি।”

রাবাদার পরিকল্পনা ছিল স্রেফ নিজের মতো করে বোলিং করে যাওয়া।

“আমি চেয়েছিলাম স্রেফ ভালো লাইন-লেংথে বল করে যেতে। সঙ্গে মাঝেমধ্যে দু-একটি বাউন্সার ও ইয়র্কার মিশিয়ে দেওয়া। এই তো!”

বৃষ্টিতে ম্যাচ যদি ৪০ ওভারে নেমে না আসত, ৮ ওভার না করে যদি পুরো ১০ ওভার বোলিং পেতেন, কে জানে হয়ত ওয়ানডে অভিষেকের ৭ উইকেটের প্রথম কীর্তিও হয়ে যেত!

প্রশ্নে হাসলেন রাবাদা, “পেলে তো ভালোই হতো! আরও ২ ওভার পেলে হয়ত দু-একটি উইকেট আরও পেতেও পারতাম। পেলে অবশ্যই দারুণ লাগত!