২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সাকিবের দুই হাজার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের সামনে হাতছানি ছিল ২০০ উইকেট ছোঁয়ার। তবে বল হাতে নেওয়ার আগেই আরেকটি মাইলফলক ছুঁয়েছেন সাকিব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হয়ে গেছে তার ২ হাজার ওয়ানডে রান!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 10:18 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক মাঠে ২ হাজার ওয়ানডে রান করলেন সাকিব।

মিরপুরে ২ হাজার ছুঁতে ১৪ রান প্রয়োজন ছিল তার। শুক্রবার প্রথম ওয়ানডেতে দলের বিপর্যয়ে দীর্ঘক্ষণ এক পাশ আগলে রেখে সাকিব করেন ৪৮ রান। মিরপুরে ২ হাজার রান ছোঁয়ার অপেক্ষায় আছেন তামিম ইকবালও। ৬১ ইনিংসে তামিমের রান ১ হাজার ৯১৯। ৬৫ ইনিংসে এই মাঠে মুশফিকুর রহিমের রান ১ হাজার ৮৩২।

সাকিবের আগে এক মাঠে ২ হাজার ওয়ানডে রান করার স্বাদ পেয়েছেন আর মাত্র ৫ জন্য ব্যাটসম্যান।

এক মাঠে ২ হাজার ওয়ানডে রান :

ব্যাটসম্যান

ইনিংস

রান

গড়

১০০/৫০

ভেন্যু

সনাৎ জয়াসুরিয়া

৭০

২৫১৪

৩৮.৬৭

৪/১৯

প্রেমাদাসা, কলম্বো

ইনজামাম-উল-হক

৫৯

২৪৬৪

৫০.২৮

৪/১৭

শারজাহ, সংযুক্ত আরব আমিরাত

সাঈদ আনেয়ার

৫১

২১৭৯

৪৫.৩৯

৭/১১

শারজাহ, সংযুক্ত আরব আমিরাত

কুমার সাঙ্গাকারা

৫৮

২১৫৬

৪২.২৭

২/১৫

প্রেমাদাসা, কলম্বো

রিকি পন্টিং

৪১

২১০৮

৫৬.৯৭

৭/১৫

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

সাকিব আল হাসান

৬৩

২০৩৪

৩৯.৮৮

২/১৭

শের-ই-বাংলা, মিরপুর, ঢাকা