২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে বাংলাদেশ সিংহ: অশ্বিন

বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অফস্পিনার মনে করেন, দেশের মাটিতে বাংলাদেশ সিংহের মতো খেলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 05:21 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

বিশ্বের সেরা দলগুলো দেশের মাটিতে যে দাপটের সঙ্গে খেলে ঠিক সেভাবেই খেলছে বাংলাদেশ। সব ধরনের ক্রিকেট মিলিয়ে দেশের মাটিতে শেষ ১৭ ম্যাচের মধ্যে কেবল একটিতে হেরেছে তারা। জিম্বাবুয়ে, ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি সিরিজ জেতার কৃতিত্ব দেখিয়েছে স্বাগতিকরা।

তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলেনে অশ্বিন বলেন, “দেশের মাটিতে ওরা সিংহের মতো খেলে। আমাদের এখানে ফিরতে হবে আর ওদের খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। দেখাতে হবে এই কন্ডিশনে আমরা কতটা লড়াই করতে পারি।”

বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হেরে হতাশ ভারত। তবে শেষ ম্যাচে একটা জয় নিয়ে ফেরার জন্য মরিয়া তারা।

“এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর আন্তর্জাতিক ক্রিকেটের এটাই সবচেয়ে বড় রোমাঞ্চ। যখন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন আর জিতবেন সেটাই আপনাকে এগিয়ে নেবে।”

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানে হারে ভারত। দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারে অতিথিরা।

পুরনো খবর:

বাদ পড়ে ‘সিরিয়াস’ নাসির
মুস্তাফিজের সামনে চ্যালেঞ্জ দেখছেন অশ্বিন
বাঘ নাই বনে বিড়াল রাজা: নাসির
ভারতের ওপর রাগ নেই ক্রিকেটারদের
নাসিরদের কাছেও দুর্বোধ্য মুস্তাফিজ!
কি করেছেন বোঝেননি মুস্তাফিজও!
জুটি ভাঙার উচ্ছ্বাস নাসিরের
জয়ের অভ্যাস ধরে রাখতে চায় বাংলাদেশ