২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরদের কাছেও দুর্বোধ্য মুস্তাফিজ!

ভারতীয় ব্যাটসম্যানরা তো মুস্তাফিজুর রহমানের রহস্য ভেদ করতে পারেননি এখনও। এমনকি বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছেও নাকি ভীষণরকম দুর্বোধ্য মুস্তাফিজ। তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাসির হোসেন জানালেন, নেটে মুস্তাফিজের কাটারে ভুগতে হয় বাংলাদেশের সব ব্যাটসম্যানকেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

জাতীয় দলে চলতি ভারত সিরিজে প্রথম ডাক পেলেও দলের আশেপাশে ছিলেন মুস্তাফিজ অনেক দিন ধরেই। ‘এ’ দল, একাডেমি দলে খেলেছেন। গত কয়েক মাস ধরেই জাতীয় দলের নেটে ছিলেন নিয়মিত মুখ।

নাসির জানালেন, নেটেও মুস্তাফিজের কাটার পড়তে পারেন না তারা।

“নেটে ওর বল খেলতে আমাদের প্রায়ই সমস্যা হয়। অনেকেই ঠিকমতো খেলতে পারে না। আমরা মাঝে মাঝে দুষ্টুমি করে বলি যে, আমি যখন ব্যাটিং করব তখন আমাকে কাটার মারবি না। ওর কাটার ধরা খুব কঠিন।”