২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুস্তাফিজকে কি কিডন্যাপ করব?’

ভারতীয় ব্যাটসম্যানদের কাছে এখন এক রহস্যের নাম মুস্তাফিজুর রহমান। হোয়াইটওয়াশ এড়ানোর পথে ভারতের সবচেয়ে বড় কাঁটা এই তরুণ বাঁহাতি পেসারই। তৃতীয় ম্যাচের আগে মুস্তাফিজ-রহস্যের সমাধান খুঁজছে ভারত। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রবিচন্দ্রন অশ্বিন মজা করে বললেন, “মুস্তাফিজকে কি কিডন্যাপ করব?”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 05:11 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। দুই ম্যাচেই তার স্লোয়ার কাটারগুলোর জবাব জানা ছিল না ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের।

দ্বিতীয় ম্যাচের পর অসহায় কণ্ঠে ধোনি জানিয়েছিলেন, মুস্তাফিজের উত্তর খুঁজে পাচ্ছেন না তারা। তৃতীয় ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে অশ্বিনের কণ্ঠেও একই সুর।

“কোনো জবাবই যদি না থাকে (মুস্তাফিজের বোলিংয়ের), তো কি করতে পারি আমরা? ওকে কি কিডন্যাপ করব? মাঠে নেমেই আমাদের যতটা সম্ভব পোক্ত ক্রিকেট খেলতে হবে। ওকে যতটা সম্ভব ভালোভাবে সামলাতে চেষ্টা করতে হবে।”

আনকোরা এই তরুণকেই এখন দারুণ সমীহ করছে ভারত, জানালেন অশ্বিন।

“ওর কাটার দারুণ। ওটা দেখে খেলতে হবে। ওকে শ্রদ্ধাও করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই শ্রদ্ধা ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ।”

পুরনো খবর:

বাদ পড়ে ‘সিরিয়াস’ নাসির
মুস্তাফিজের সামনে চ্যালেঞ্জ দেখছেন অশ্বিন
বাঘ নাই বনে বিড়াল রাজা: নাসির
ভারতের ওপর রাগ নেই ক্রিকেটারদের
নাসিরদের কাছেও দুর্বোধ্য মুস্তাফিজ!
কি করেছেন বোঝেননি মুস্তাফিজও!
জুটি ভাঙার উচ্ছ্বাস নাসিরের
জয়ের অভ্যাস ধরে রাখতে চায় বাংলাদেশ
উপভোগের মন্ত্রে ফিল্ডিংয়ে উন্নতি