২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপভোগের মন্ত্রে ফিল্ডিংয়ে উন্নতি

ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের পেছনে ব্যাটিং, বোলিংয়ের মতো গুরুত্বপূর্ণ অবদান আছে ফিল্ডিংয়েরও। দলের অন্যতম সেরা ফিল্ডার নাসির হোসেন জানিয়েছেন, খেলোয়াড়রা ফিল্ডিং উপভোগ করেন বলেই এই বিভাগে উন্নতি করেছে বাংলাদেশ। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 06:46 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে ও দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। দুই ম্যাচে আউটফিল্ডে কোনো ক্যাচ ছাড়েননি স্বাগতিক ফিল্ডাররা। ঝাঁপিয়ে পড়ে চার তো বাঁচিয়েছেনই; দৌড়ে রান নেওয়াও কঠিন করে তোলেন তারা। ত্রিশ গজের ভেতর বাংলাদেশের ফিল্ডিং নজর কেড়েছে দুই ম্যাচেই।   
 
ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতির পেছনে ক্রিকেটারদের ঘাম ঝরানো পরিশ্রমেরই সবচেয়ে বড় অবদান দেখেছেন নাসির।
 
“আমরা ফিল্ডিং উপভোগ করি আর কঠোর পরিশ্রম করি বলেই আমাদের ফিল্ডিংটা ভালো হচ্ছে।”
 
নাসিরের দাবি, দুই-এক জন ছাড়া বাংলাদেশ দলের বাকি সবার ফিল্ডিংই উঁচু মানের।
 
“মাঠে যারা ফিল্ডিং উপভোগ করে তারাই ভালো ফিল্ডিং করে। আমি ফিল্ডিং করাটা খুব উপভোগ করি।”