২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্য মরিয়া ভারত

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ানো ভারত তৃতীয় ওয়ানডেতে জয় ছাড়া আর কিছু ভাবছে না। অতিথি দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, জয় দিয়ে সফর শেষ করতে শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছেন তারা।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 04:59 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

বাংলদেশ সফরে এখনও কোনো জয় পায়নি ভারত। একমাত্র টেস্টে ড্রয়ের পর প্রথম দুই ওয়ানডেতে হারে অতিথিরা। জয়ের জন্য আর একটি সুযোগই আছে ভারতের। বুধবারের তৃতীয় ও শেষ ওয়ানডের সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া মহেন্দ্র সিং ধোনিরা।

ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, “শেষ ম্যাচে আমরা একটি জয় চাই। জেতার সুযোগ আছে আর আমরা সেটি কাজে লাগাতে চাই। জয় দিয়ে মৌসুমটা শেষ করতে পারলে ভালো হবে।”

শেষটায় এসে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হারলেও পুরো মৌসুম ভারতের ভালোই কেটেছে বলে মনে করেন অফস্পিনার অশ্বিন।

“আমাদের জন্য একটি ভালো মৌসুম কেটেছে। আমরা ৭৫ শতাংশের মতো ম্যাচ জিতেছি। পরের মৌসুমেও এর ধারাবাহিকতা ধরে রাখতে আমরা উন্মুখ।”

প্রথম ওয়ানডেতে ৭৯ রানে ও দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারে ভারত।

পুরনো খবর:

বাদ পড়ে ‘সিরিয়াস’ নাসির
মুস্তাফিজের সামনে চ্যালেঞ্জ দেখছেন অশ্বিন
বাঘ নাই বনে বিড়াল রাজা: নাসির
ভারতের ওপর রাগ নেই ক্রিকেটারদের
নাসিরদের কাছেও দুর্বোধ্য মুস্তাফিজ!
কি করেছেন বোঝেননি মুস্তাফিজও!
জুটি ভাঙার উচ্ছ্বাস নাসিরের
জয়ের অভ্যাস ধরে রাখতে চায় বাংলাদেশ
উপভোগের মন্ত্রে ফিল্ডিংয়ে উন্নতি
ভারতকে বিন্দুমাত্র ছাড় দেবে না মাশরাফিরা