২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের বাংলাদেশকে সমীহ রায়নার

গত জুনে বাংলাদেশ সফরে ভারত দলকে নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। দ্বিতীয় সারির সেই দল দেখে নেতিবাচক প্রতিক্রিয়া ছিল স্বাগতিকদের। এবার পূর্ণ শক্তির ভারত দলের সদস্য হয়ে আসা রায়না স্বীকার করেছেন, বাংলাদেশকে এখন আরও বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 08:31 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

পুরনো খবর:

ওয়ানডের আগে মুরালি বিজয়কে জরিমানা
তাসকিনের টেস্ট স্বপ্ন
বোলিংয়ে গতি বেড়েছে তাসকিনের
রেকর্ড নয়, বাজে শটের আক্ষেপ মুমিনুলের
তাসকিনের অনুপ্রেরণা অভিষেক ম্যাচ
‘ভারত সিরিজে ভালো করতে হবে পেসারদের’
ওয়ানডেতে সুযোগের অপেক্ষায় মুমিনুল
এক ম্যাচ জিতলেই র‌্যাঙ্কিংয়ে এগোবে মাশরাফিরা

গত বছর বাংলাদেশে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। সেই সিরিজে নিয়মিত একাদশের আট খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে রায়নার নেতৃত্বে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল অতিথিরা।

অস্ট্রেলিয়া সফর, বিশ্বকাপ ও আইপিএলে টানা ক্রিকেট খেলে ক্রিকেটারদের ক্লান্তি থাকলেও এবার পূর্ণ শক্তির দল পাঠিয়েছে ভারত।

মঙ্গলবার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন করে ভারত দল। অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে এসে রায়না জানান, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

“আপনি দেখেছেন, আইপিএলে খেলার পর পূর্ণ শক্তির টেস্ট ও ওয়ানডে দল এখানে এসেছে। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো করছে। এটা (পূর্ণ শক্তির দল পাঠানো) দেখাচ্ছে, এই সিরিজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”

গতবার ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় পেসার তাসকিন আহমেদের। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়া এই তরুণের কথা ঠিকই মনে আছে রায়নার।

“তাসকিন তো বিশ্বকাপেও খুব ভালো বোলিং করেছে। এছাড়া তাদের দলে মাশরাফি বিন মুর্তজা আছেন। তামিম ইকবাল আছেন, যিনি খুব ভালো ব্যাটিং করতে পারেন, আর আছেন সাকিব আল হাসান। তাদের অনেক উঠতি ভালো ক্রিকেটার আছে, ওরা বিশ্বকাপেও খুব ভালো খেলেছে।”

বাংলাদেশ দলকে সমীহ করছেন রায়না, লড়াইও আশা করছেন তিনি। কিন্তু জয় ছাড়া আর কিছু ভাবছেন না এই অলরাউন্ডার।

“ওরা খুব ভালো খেলছে। আমরা খেলাটা উপভোগ করতে চাই। আমরা এখানে জিততে এসেছি তাই সব ম্যাচ জয়ের দিকে তাকিয়ে আছি।”