২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত সিরিজে ভালো করতে হবে পেসারদের’

ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যে বরাবরই সবচেয়ে বেশি অবদান থাকতো স্পিনারদের। সেই চিত্রটা গত এক বছরে অনেকটাই পাল্টেছে। এখন বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন পেসাররাও। তাসকিন আহমেদ মনে করেন, ভারতের বিপক্ষে ভালো করতে পেসারদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

পুরনো খবর:

এক ম্যাচ জিতলেই র‌্যাঙ্কিংয়ে এগোবে মাশরাফিরা
ওয়ানডের আগে মুরালি বিজয়কে জরিমানা
ওয়ানডের বাংলাদেশকে সমীহ রায়নার
তাসকিনের টেস্ট স্বপ্ন
ওয়ানডেতে সুযোগের অপেক্ষায় মুমিনুল
বোলিংয়ে গতি বেড়েছে তাসকিনের
রেকর্ড নয়, বাজে শটের আক্ষেপ মুমিনুলের
তাসকিনের অনুপ্রেরণা অভিষেক ম্যাচ

বিশ্বকাপে তিন পেসার নিয়ে খেলে সাফল্য পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজেও ভালো অবদান ছিল পেস ত্রয়ী মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিনের।   

“আমাদের পেসাররা পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করেছে। এবারও আশা করি সবাই ভালো খেলবে।”

ভারতের বিপক্ষে সাফল্য পেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো বোলিংয়ের কোনো বিকল্প দেখেন না তাসকিন।

“ভারত বিশ্বের সেরা দলগুলোর একটি। বিশেষ করে উপমহাদেশে তাদের ব্যাটিং দুর্দান্ত। তাদের সামনে আমাদের পেসারদের ভালো বোলিং করতে হবে।”

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

অধিনায়ক মাশরাফি ও রুবেলের সঙ্গে বোলিং উপভোগ করেন তাসকিন। জানালেন, সব সময়ই পরিস্থিতি অনুযায়ী বোলিং করার চেষ্টা করেন তিনি।

“কেমন বোলিং করবো এটা নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। পরিস্থিতি যদি রান বেধে রাখার দাবি করে, তবে তার জন্যই চেষ্টা করবো। আবার ‘ব্রেক থ্রু’ দরকার হলে সেভাবেই খেলব।”

ভারত সিরিজে উইকেটেও তাই পেসারদের জন্য সহায়তা চান তাসকিন।

“পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেট ছিল। এখন আসলে পেসাররা এখানে বেশ সহায়তা পাচ্ছে। আগে শুধু স্পিনাররাই বেশি সাফল্য পেতো। এখন সেই রকম আর নেই।”