২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে মুদ্রার উল্টো পিঠটাও দেখালেন বোল্ট

নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাদের টানা ৭টি ম্যাচ হারানোর সুখস্মৃতির রোমন্থন চলছে বাংলাদেশ দলে। তবে প্রতিপক্ষ পেসার ট্রেন্ট বোল্ট আবার সবাইকে মনে করিয়ে দিয়েছেন, নিউ জিল্যান্ডের মাঠে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 02:57 PM

Updated : 26 Jul 2022, 11:56 AM

আগামী শুক্রবার হ্যামিল্টনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

গত সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলা বাংলাদেশের খেলোয়াড়রা এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী। নিউ জিল্যান্ডের বিপক্ষেও ভালো খেলার প্রত্যয় তাদের।

এ ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজাদের প্রেরণা যোগাচ্ছে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ জয়। ওই দুই সিরিজের একটিতে ৪-০তে জয় পায় বাংলাদেশ। সবশেষটি তারা জেতে ৩-০ ব্যবধানে।

এই ম্যাচের আগে নিউ জিল্যান্ডেরও প্রেরণা খোঁজার উৎস আছে। সবশেষ দুটি নিউ জিল্যান্ড সফরে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। ২০০৭ ও ২০১০ সালে দুই সিরিজে খেলা ৬টি ওয়ানডের সবকটিতে বাংলাদেশকে হারিয়েছে তারা।

হ্যামিল্টনে দলের অনুশীলন শেষে বোল্ট বলেন, "নিজেদের মাঠে আমাদের সাফল্য আছে এবং ওইখানে (বাংলাদেশ) সফরে আমরা কিছুটা লড়াই ভুগেছি।"

পুরনো খবর:

মুশফিকদের সামনে ত্রয়ী ভয়ঙ্কর
দেশের জন্য ব্যথা ভুলে থাকেন মাশরাফি
শ্রীলঙ্কার লড়াইটা বাংলাদেশকে পেছনে ফেলারও
‘বাংলাওয়াশ’ ভোলেননি নিউ জিল্যান্ড কোচ
বাংলাদেশকে সমীহ বোল্টের
বাংলাদেশ ম্যাচের আগে কিউই দলে অসুস্থতা
স্কটল্যান্ড ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশও
অ্যাডিলেইডেও রুবেল-বন্দনা
বাংলাদেশের কাছে হেরেও টিকে থাকছেন ইংল্যান্ড কোচ
নিউ জিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফিরা