২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে সমীহ বোল্টের

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের একটু যেন সতর্কই করে দিয়েছেন নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। মাশরাফি বিন মুর্তজার দলে বিশ্বমানের খেলোয়াড় আছে বলেও উল্লেখ করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 02:24 PM

Updated : 26 Jul 2022, 11:56 AM

স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী শুক্রবার বাংলাদেশের ম্যাচটি হবে হ্যামিল্টনে।

বিশ্বকাপে সবার আগে কোয়ার্টার-ফাইনাল আর গ্রুপে শীর্ষ স্থান নিশ্চিত করে টানা পাঁচ ম্যাচ জেতা নিউ জিল্যান্ড। গত সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে বাংলাদেশও।

ম্যাচটি নিউ জিল্যান্ড পরীক্ষা-নিরীক্ষার জন্য নিতে পারে বলে মনে করেন অনেকে। ম্যাচটি তাই নাও জমতে পারে বলে ধরে নিয়েছেন তারা। তবে বোল্ট জানান, ম্যাচটিকে কিছুতেই হালকাভাবে নিচ্ছে না তার দল।

"বিশ্বকাপের প্রথমার্ধটা ভালোভাবে শেষ করার জন্য সবাই (নিউ জিল্যান্ডের খেলোয়াড়রা) খুব অনুপ্রাণিত। সামনে থাকা সুযোগটার জন্য সবাই উন্মুখ হয়ে আছে।"

বাকি সব প্রতিপক্ষের মতোই বাংলাদেশ দল নিয়েও ভাবছে নিউ জিল্যান্ড। আর বাংলাদেশের খেলোয়াড়দের শক্তি ও দুর্বলতা ধরার জন্য তারা খোঁজ-খবরও নিতে যাচ্ছে বলে জানান বোল্ট।

"আমরা তাদের খেলোয়াড়দের সম্পর্কে খোঁজ-খবর নেব এবং অন্য সব দলের খেলোয়াড়দের বেলায় যা করি, সেরকমই তাদের নিয়েও গবেষণা করব।"

বাংলাদেশকে এত সহজে হারানো যাবে না বলেই মনে করেন ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার শীর্ষে থাকা বোল্ট। বোল্টের সঙ্গে এই তালিকার শীর্ষে আছেন তার সতীর্থ টিম সাউদিও।

"তারা মানসম্পন্ন একটি দল এবং বিশ্বমানের খেলোয়াড়ে ভরা। তাই আমরা জানি, শুক্রবার রাতে তারা কঠিন প্রতিপক্ষই হবে।"

পুরনো খবর:

মুশফিকদের সামনে ত্রয়ী ভয়ঙ্কর
দেশের জন্য ব্যথা ভুলে থাকেন মাশরাফি
বাংলাদেশকে মুদ্রার উল্টো পিঠটাও দেখালেন বোল্ট
শ্রীলঙ্কার লড়াইটা বাংলাদেশকে পেছনে ফেলারও
‘বাংলাওয়াশ’ ভোলেননি নিউ জিল্যান্ড কোচ
বাংলাদেশ ম্যাচের আগে কিউই দলে অসুস্থতা
স্কটল্যান্ড ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশও
অ্যাডিলেইডেও রুবেল-বন্দনা
বাংলাদেশের কাছে হেরেও টিকে থাকছেন ইংল্যান্ড কোচ
নিউ জিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফিরা