২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফিরা

কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হওয়ার পর চনমনে মেজাজে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নিউ জিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফি বিন মুর্তজারা।   

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 03:34 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

আগামী শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গত সোমবার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

মঙ্গলবার বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, আপাতত অকল্যান্ডে রয়েছে বাংলাদেশ দল। বুধবার হ্যামিল্টনে পৌঁছাবেন তারা।

বিশ্বকাপে আফগানিস্তান ও স্কটল্যান্ডের পর ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।       

এর আগে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলতে নিউ জিল্যান্ডে এসেছিল বাংলাদেশ। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।

‘এ’ গ্রুপের একমাত্র অপরাজিত দল নিউ জিল্যান্ড জিতেছে টানা পাঁচ ম্যাচে।

পুরনো খবর:

মুশফিকদের সামনে ত্রয়ী ভয়ঙ্কর
‘বাংলাওয়াশ’ ভোলেননি নিউ জিল্যান্ড কোচ
বাংলাদেশ ম্যাচের আগে কিউই দলে অসুস্থতা
অ্যাডিলেইডেও রুবেল-বন্দনা