২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার লড়াইটা বাংলাদেশকে পেছনে ফেলারও

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি শ্রীলঙ্কার জন্য বাংলাদেশকে পেছনে ফেলার লড়াইও। এই ম্যাচে বড় ব্যবধানে জিতে যতটা সম্ভব রান রেট বাড়িয়ে নিতে চাচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 01:31 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

পুরনো খবর:

মুশফিকদের সামনে ত্রয়ী ভয়ঙ্কর
দেশের জন্য ব্যথা ভুলে থাকেন মাশরাফি
বাংলাদেশকে মুদ্রার উল্টো পিঠটাও দেখালেন বোল্ট
‘বাংলাওয়াশ’ ভোলেননি নিউ জিল্যান্ড কোচ
বাংলাদেশকে সমীহ বোল্টের
বাংলাদেশ ম্যাচের আগে কিউই দলে অসুস্থতা
স্কটল্যান্ড ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশও
অ্যাডিলেইডেও রুবেল-বন্দনা
বাংলাদেশের কাছে হেরেও টিকে থাকছেন ইংল্যান্ড কোচ
নিউ জিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফিরা

রানরেটের হিসেবটা আসছে হ্যামিল্টনে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকায়। ম্যাচটি পরিত্যক্ত হলে বর্তমানে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট হবে ৮। স্কটল্যান্ডকে হারালে শ্রীলঙ্কারও পয়েন্ট হবে ৮। তখন নেট রানরেটের ওপর নির্ভর করবে পয়েন্ট তালিকার দল দুটির অবস্থান।

সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজাদের এই জয়ে শেষ আটে ওঠা নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও। পুল 'এ'- এর চতুর্থ স্থানে থাকা দলের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হতে হবে পুল 'বি' -এর শীর্ষস্থানে থাকা শক্তিশালী ভারতের।

বুধবার অস্ট্রেলিয়ার হোবার্টে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় তাই রানরেট বাড়িয়ে নেওয়ার বিষয়টি মাথায় থাকবে শ্রীলঙ্কার। বাংলাদেশ হ্যামিল্টনে স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে আগামী শুক্রবার।

নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতলে এমনিতেই শ্রীলঙ্কার ওপরে থেকে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। তবে শুক্রবার হ্যামিল্টনে বৃষ্টি বাগড়া দিলে গ্রুপের স্থান নির্ধারণে আসবে রানরেট।

রান রেটে শ্রীলঙ্কার (-০.১৫১) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ (+০.২১১)। স্কটল্যান্ডের বিপক্ষে রান রেট বাড়িয়ে নিতে না পারলে জিতেও চতুর্থ হয়েই থাকতে হতে পারে শ্রীলঙ্কার।

ম্যাচের আগে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি আসে। শ্রীলঙ্কা কোচ মারভান আতাপাত্তু জানান, ম্যাচটি ভালোভাবেই জিততে চায় তার দল।

"অবশ্যই ভালোভাবে (বড় ব্যবধানে) ম্যাচ জয়ের সম্ভাবনা থাকলে সেই সুযোগটা আপনি নেবেন।"