২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাসির দলের জন্য গুরুত্বপূর্ণ’

পরীক্ষা-নিরীক্ষার জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না নাসির হোসেন। অন্যদের ব্যর্থতায় দলে আসা এই অফ স্পিন অলরাউন্ডার এশিয়া কাপে এখনও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। তবে এই তরুণের গুরুত্ব নিয়ে কোনো সংশয় নেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 01:00 AM

Updated : 25 Jul 2022, 09:21 PM

কিছু দিন ধরেই বোলিংয়ে কোটা পূরণ করছেন নাসির। দলের অন্যতম সেরা ফিল্ডার তিনি। ‘দ্য ফিনিশার’ নামে পরিচিত এই ক্রিকেটারের ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। টি-টোয়েন্টিতে অন্তত উপমহাদেশের কন্ডিশনে তিনি হতে পারেন দলের খুব কার্যকর খেলোয়াড়।
 
এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ পেস সহায়ক উইকেটে খেলেছিল বাংলাদেশ। সেই তুলনায় রোববার শ্রীলঙ্কা ম্যাচের উইকেটে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা ছিল। এমন উইকেটে নাসিরকে খেলানো যেত কি না এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, যখন দরকার হবে তখনই দেশের হয়ে খেলবেন তিনি। 
 
“কন্ডিশনে জন্য নাসির খেলছে না। সে আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়। এখন যে সে মাঠের বাইরে আছে সেটাও অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই বাইরে আছে। যখন খেলবে সে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে খেলবে।”
 
টি-টোয়েন্টিতে সাত বা আট নম্বরে ব্যাট করতে পারেন নাসির। এই পজিশনে নাসিরের খেলার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই অধিনায়কের মনে। মাশরাফি জানান, সহায়ক কন্ডিশন পেলেই মাঠে নামবেন নাসির।

পুরনো খবর:

‘সাকিবকে কখনও এলিয়েন ভাবিনি’
‘মুস্তাফিজের স্কিল লেভেল অন্যরকম’
নিজের জন্য খেলি না: সাব্বির
শেষের জন্যই মুস্তাফিজকে রেখেছিলেন মাশরাফি
সাব্বিরের প্রশংসায় অধিনায়ক
মাশরাফিদের শ্রীলঙ্কা-বধ
পাকিস্তান ইনিংসই সাব্বিরের সেরা