২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুস্তাফিজের স্কিল লেভেল অন্যরকম’

মুস্তাফিজুর রহমানের বোলিং প্রথমবার খেললেন লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম দর্শনের এই অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষ দলে থেকেও মুগ্ধ অ্যাঞ্জেলো ম্যাথিউস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 12:16 AM

Updated : 12 Apr 2022, 01:31 AM

রোববার বাংলাদেশের জয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দ্বিতীয় স্পেলে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়েই রান-বলের টানাপোড়েনের সঙ্গে পেরে ওঠেনি শ্রীলঙ্কা।

ম্যাথিউস নিজেই ভুগেছেন মুস্তাফিজের বলে। প্রয়োজনীয় রান রেট যখন হু হু করে বাড়ছে, মুস্তাফিজের ৭ বলে মাত্র ৫ রান নিতে পেরেছেন এই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক।

নিজের দেখা এবং খেলার সেই অভিজ্ঞতা থেকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথিউস জানালেন নিজের উপলব্ধি।

“মুস্তাফিজ নিশ্চিতভাবেই বাংলাদেশের সেরা বোলার। ওর বৈচিত্র অনেক, ওকে বোঝা মুশকিল। বিশেষ করে এই ধরনের উইকেটে, বল যেখানে গ্রিপ করে, ওর বোলিংয়ে ব্যাটসম্যানদের কাজ আরও কঠিন হয়ে যায়। স্কিল লেভেল ব্রিলিয়ান্ট। বাংলাদেশের জন্য সে অসাধারণ আবিষ্কার।”

পুরনো খবর:

সাব্বিরের প্রশংসায় অধিনায়ক
মাশরাফিদের শ্রীলঙ্কা-বধ