২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বিরের প্রশংসায় অধিনায়ক

ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে মাশরাফি বিন মুর্তজার উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানের জয়ের পর অধিনায়কের প্রশংসায় সিক্ত হয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহও। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 01:53 AM

Updated : 11 Oct 2022, 07:51 PM

পুরনো খবর:

‘সাকিবকে কখনও এলিয়েন ভাবিনি’
‘মুস্তাফিজের স্কিল লেভেল অন্যরকম’
নিজের জন্য খেলি না: সাব্বির
শেষের জন্যই মুস্তাফিজকে রেখেছিলেন মাশরাফি
মাশরাফিদের শ্রীলঙ্কা-বধ
পাকিস্তান ইনিংসই সাব্বিরের সেরা
‘নাসির দলের জন্য গুরুত্বপূর্ণ’

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালে খেলার আশা বেঁচে আছে বাংলাদেশের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ায় সাব্বির-সাকিব-মাহমুদউল্লাহর তিন ইনিংসের প্রশংসা করেন মাশরাফি।

“আমরা চাই সাব্বির সব সময় পরিষ্কার মন নিয়ে খেলুক। আমরা সব সময় ওকে ওর স্বাভাবিক খেলাটা খেলতে দিতে চাই।”

তৃতীয় বলেই ক্রিজে আসা সাব্বির খেলেন ৫৪ বলে ৮০ রানের ঝড়ো এক ইনিংস। ম্যাচ সেরার পুরস্কার এনে দেওয়া তার ইনিসংটি সাজানো ১০টি চার ও একটি ছক্কায়।

২৬ রানে তিন উইকেট হারানোর পর সাব্বির যেভাবে ব্যাটিং করেছেন তাতে মুগ্ধ মাশরাফি।

“সাব্বির আজ অসাধারণ একটি ইনিংস খেলেছে। ও নিজের স্বাভাবিক ব্যাটিং করেছে। ও শটসগুলো দলের ওপর থেকে চাপ সরিয়ে নিয়েছে। ও এমন ব্যাটিং না করলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা আরও কঠিন হত।”

সাব্বিরের সঙ্গে ৭২ রানের জুটি উপহার দেওয়া সাকিব খেলেন ৩২ রানের আরেকটি ভালো ইনিংস। শেষের দিকে ১২ বলে অপরাজিত ২৩ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসে সংগ্রহ দেড়শ’ রানে কাছাকাছি নিয়ে যান মাহমুদউল্লাহ।

“এই উইকেটে আজও কিন্তু আমরা দেড়শ’ রান করতে পারিনি। তবে এর খুব কাছে গিয়েছিলাম। সাব্বিরের মতো সাকিব ও মাহমুদউল্লাহও খুব ভালো ইনিংস খেলেছে। এই ইনিংসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।”