নিজেদের ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড!
একটি টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্রিকেটার খেলানোর নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছাড়িয়ে গেছে নিজেদেরই আগের রেকর্ড!
শুরুর আগেই জিম্বাবুয়ে সিরিজটিকে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হিসেবে ঘোষণা করেছিলেন বাংলাদেশের কোচ-অধিনায়ক। সিরিজের চার ম্যাচে একাদশ বাছাইয়েও ছিল সেই প্রতিফলন। এই পরিক্রমায় সিরিজের শেষ ম্যাচে এসে রেকর্ডও গড়ে ফেলল বাংলাদেশ।
আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ জন ক্রিকেটার খেলিয়েছিল বাংলাদেশ।
ইংল্যান্ডে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড মাঠে নামিয়েছিল ১৬ জন ক্রিকেটার।
