২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ নিলেন মাশরাফি

এশিয়া কাপের আগেই নিজেদের ভুলগুলো ঠিক করে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 08:48 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি মাশরাফির দল। প্রথম দুই ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে স্বাগতিকরা।

শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এশিয়া কাপের আগে টি-টোয়েন্টিতে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করবেন তারা।

“কিছু জায়গা অবশ্যই ভালো হয়েছে। কেউ কেউ ভালো করেছে। আবার কিছু ব্যাপার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয়, এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই।”

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হবে এশিয়া কাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 

“এখনও ৩-৪ সপ্তাহ সময় আছে এগুলো ঠিক করার। টি-টোয়েন্টি ফরম্যাটে হয়ত সব দিন সব কিছু ঠিক হবে না। কিন্তু বেশিরভাগ দিনই যেন আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সেভাবে কাজ করতে হবে।”