২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগে থেকেই প্রস্তুত হতে চান তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 07:16 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

বিশ্বকাপে চোখ রেখে নামছে বাংলাদেশ
মাশরাফির প্রথম লক্ষ্য সেরা ‘কম্বিনেশন’
সাকিব থাকলে বিশ্রাম নিতেন মাশরাফি
এক লাফে ২৫ ধাপ এগোলেন মুস্তাফিজ
মুস্তাফিজের নতুন অস্ত্রে রোমাঞ্চিত মাশরাফি
তিন পেসারে ফিরবে বাংলাদেশ?
লিটনের উদাহরণ দিয়ে মাশরাফির বার্তা
টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক খেলবে বাংলাদেশ

আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, আগামী কিছু দিন তাদের ভাবনাজুড়ে থাকবে কেবল টি-টোয়েন্টি ক্রিকেট। 
 
“এই সিরিজের পর বিপিএল আছে, তারপর এশিয়া কাপ আছে। আগে-পরে অনুশীলন করব। সেরা কম্বিনেশন ঠিক করার চেষ্টা করছি আমরা। সেদিক থেকে বললে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।”

অধিনায়ক মানছেন, টি-টোয়েন্টিতে এখনও ততটা সফল নয় বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টিতেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
 
“তিনটি ওয়ানডে জেতার পর আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। আর আমরা চেষ্টা করব, মাঠে সেই আত্মবিশ্বাস বয়ে নিয়ে যেতে। নিতে পারলে ফল আমাদের পক্ষে থাকবে আশা করি।”
 
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ (৭৩ পয়েন্ট) এখন আছে ১০ নম্বরে, আফগানিস্তানেরও (৮১) পেছনে। আর ৫০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে এল্টন চিগুম্বুরার জিম্বাবুয়ে।