২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঙ্কিং নিয়ে ভাবছে না বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজে রেটিং পয়েন্ট বা র‌্যাঙ্কিং নিয়ে ভাবছে না বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জানালেন, দলের ভাবনায় আছে শুধুই জয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 07:10 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

পুরনো খবর:

নিজের দুর্ভাগ্যে হাসলেন মাশরাফি!
জিম্বাবুয়ে সিরিজে আর খেলা হচ্ছে না সাকিবের
সোমবারই সিরিজ জেতার লক্ষ্য
এত সহজ জয়ের কথা ভাবেননি তামিম
‘আমরাই সাকিবকে উইকেট দিয়েছি’
অনেক ভুলের আক্ষেপ চিগুম্বুরার
সেই হতাশা ভুলেছেন মুশফিক

র‌্যাঙ্কিংকে বিবেচনায় নিলে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের পাওয়ার আছে সামান্যই। হারানোর আছে বেশি। ৩-০ ব্যবধানে জিতলেও বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। সিরিজ হারলে খেসারত দিতে হবে অনেক বেশি।
 
সিরিজ শুরুর আগে অধিনায়ক মাশরাফি বলেছিলেন, হারের ভাবনাটাকেই প্রশ্রয় দিতে চান না তারা। রোববার মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনের আগে তামিম ইকবালও বললেন একই কথা।
 

“পরিস্থিতিটাই এমন যে, এই সিরিজ থেকে আমাদের পাওয়ার সম্ভাবনা কম, হারানোর শঙ্কা বেশি। তবে এ নিয়ে আমাদের ভাবনা নেই। আমাদের কাজ আগে সিরিজটা জেতা। পরের কাজ পরে দেখা যাবে। রেটিং নিয়ে বা পয়েন্ট নিয়ে আমরা ভাবছি না। এসব নিয়ে কোনো আলোচনা হয় না দলে।” আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন ৯৬ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। ৪৬ পয়েন্ট নিয়ে দশে আছে জিম্বাবুয়ে। র‌্যাঙ্কিংয়ে এত নিচের দলের সঙ্গে খেলা বলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশ পাবে ১ পয়েন্ট; ১০০ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ইংল্যান্ডকে ছোঁয়া যাবে না।