জিম্বাবুয়ে সিরিজে আর খেলা হচ্ছে না সাকিবের
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেই হয়ে থাকল সিরিজে সাকিব আল হাসানের শেষ ম্যাচ।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের যুক্তরাষ্ট্রে ফেরার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ, “জরুরি প্রয়োজনে ফিরে যাচ্ছেন সাকিব। রাত ৯টায় ওর ফ্লাইট।”
বিসিবি ছুটি দিয়ে রাখলেও গত ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। তখন বলেছিলেন, স্ত্রীর প্রেরণাতেই দেশের হয়ে খেলতে এসেছিলেন তিনি। জরুরি প্রয়োজনে যে কোনো সময় ফিরতে হতে পারে, জানিয়ে রেখেছিলেন সেটাও।
কিন্তু যুক্তরাষ্ট্রে ফিরছেন সাকিব আরও বড় রোমাঞ্চ নিয়ে।
