২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক ভুলের আক্ষেপ চিগুম্বুরার

প্রথম ওয়ানডেতে অনেক ভুল করেছেন বলে জানিয়েছেন এল্টন চিগুম্বুরা। বাংলাদেশকে হারাতে হলে আরও অনেক উন্নতি করতে হবে বলে মনে করছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 09:59 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের ২৭৭ রান অনায়াসেই টপকে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শনিবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ২৭৩ রান তাড়ায় অতিথিরা হারে ১৪৫ রানে। ম্যাচ শেষে তাই জিম্বাবুয়ে অধিনায়কের কণ্ঠে আক্ষেপ।

“যেভাবে আমরা খেলেছি, অনেক ভুল করেছি আমরা। বোলিংয়ে শেষের দিকে অনেক বাউন্ডারি দিয়েছি, ব্যাটিংয়ে উইকেটের পর উইকেট হারিয়েছি ক্রমাগত। ব্যাটিংয়ে আমরা একটুও নিবেদন দেখাতে পারিনি।”

তবে এখনই হাল ছাড়তে চান না চিগুম্বুরা। সামনের ম্যাচগুলোয় আরও উন্নতির জন্য সতীর্থদের তাগিদ দিলেন এই অলরাউন্ডার।

“আমরা এখানে জিততে এসেছি। এখনও সিরিজ জিততে পারি আমরা। অবশ্যই অনেক অনেক কাজ করতে হবে আমাদের। সিরিজে সমতা ফেরাতে হলে পরের ম্যাচে অনেক ভালো করতে হবে। সবাইকেই অনেক উন্নতি করতে হবে।”

আগামী সোমবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।