২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এত সহজ জয়ের কথা ভাবেননি তামিম

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা এত সহজে আসবে, ভাবতে পারেননি তামিম ইকবাল। তবে এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ উদ্বোধনী এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 06:55 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

পুরনো খবর:

‘আমরাই সাকিবকে উইকেট দিয়েছি’
লিটনের সামর্থ্যে অগাধ আস্থা অধিনায়কের
নিজের দুর্ভাগ্যে হাসলেন মাশরাফি!
সোমবারই সিরিজ জেতার লক্ষ্য
র‌্যাঙ্কিং নিয়ে ভাবছে না বাংলাদেশ
সেই হতাশা ভুলেছেন মুশফিক
সাকিবের অনুভূতিটা বুঝতেন মাশরাফি

শনিবার প্রথম ওয়ানডেতে ১৪৫ রানে জেতে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এটি রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ২৭৩ রান তাড়ায় প্রায় ১৪ ওভার আগেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, এত বড় জয় তার ভাবনার বাইরে ছিল।

“এত সহজে জিতব, এটা ভাবতে পারিনি। ম্যাচের আগে আমাদের ধারণা ছিল, কষ্ট করে জিততে হবে। আমাদের ভাবনা ছিল প্রক্রিয়াগুলো ঠিক রাখা। সে সব ঠিক রাখতে পারলে ফলাফলও পক্ষে আসবে। মাঠে নামব আর জিতে যাব, এ রকম কিছু আমাদের মাথায় ছিল না।”

তবে জয়টা প্রত্যাশার চেয়ে সহজে এলেও পরের ম্যাচগুলোয় এতটুকু ঢিলেমি দিতে চান না তামিম।

“আমরা সব সময় সিরিয়াস থাকি, পরের দুই ম্যাচেও থাকব। পরের ম্যাচগুলি এত সহজে জিততে নাও পারি। হয়ত কষ্ট করে জিততে হতে পারে। প্রক্রিয়াগুলো তাই ঠিক রাখতে হবে আমাদের।”

সোমবার দ্বিতীয় ওয়ানডেতে জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।