জোড়া সেঞ্চুরির পরও ফলো-অনের শঙ্কায় শ্রীলঙ্কা
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে ২০৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা ইমার্জিং দল।
শ্রীলঙ্কায় চার দিনের ম্যাচের তৃতীয় দিনেও নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ ইমার্জিং দল। নাভোদ পারানাভিতানা, সোনাল দিনুশার সেঞ্চুরির পরও ফলো-অনের শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা।
ডাম্বুলায় তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৯৮ রান। ফলো-অন এড়াতে শেষ ৩ উইকেটে তাদের করতে হবে আরও ৫৪ রান। সব মিলিয়ে ২০৩ রানে পিছিয়ে তারা।
এর আগে শুক্রবার ৯ উইকেটে ৫০১ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা প্রিতম কুমার আউট হওয়ার পরই মূলত আসে ইনিংস ছেড়ে দেওয়ার ঘোষণা। ৭ চার ও ২ ছক্কায় ৬১ বলে ৬৯ রান করেন কিপার-ব্যাটসম্যান।
পরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার পক্ষে পারানাভিতানা, দিনুশা ছাড়া কেউই তেমন কিছু করতে পারেননি। ১৮ চারে ১৮৮ বলে ১৩৬ রান করেন ২১ বছর বয়সী পারানাভিতানা। অধিনায়ক দিনুশা আউট হন ১০৬ রান করে।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন হাসান মুরাদ। এছাড়া রিপন মণ্ডল, আহমেদ শরিফ, নাহিদ রানা, নাঈম আহমেদরা ধরেন ১টি করে শিকার।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ৪৭২/৭) ১২৬.৩ ওভারে ৫০১/৯ (ডিক্লে.) (প্রিতম ৬৯, রিপন ৪, নাঈম ০*; মালিঙ্গা ২৬.৩-১-১০৬-৫, প্রেমারাত্নে ২৩-৩-৮৪-২, উইজেসিংহে ২১-৪-৭৩-০, সেনারাত্নে ২৬-২-১২৪-১, দুলশান ২৭-৩-৯২-১, দিনুশা ৩-০-১১-০)
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: ৭২ ওভারে ২৯৮/৭ (পারানাভিতানা ১৩৬, লিয়ানারাচ্চি ০, রাত্নায়েকে ৫, দিনুশা ১০৬, উইক্রামাসিংহে ২৩, লিভেরা ০, উইজেসিংহে ১, সেনারাত্নে ১২*, দুলশান ৫*; রিপন ১৪-৩-৪২-১, শরিফ ৭-১-২৬-১, রানা ১৩-২-৪৭-১, মামুন ২-০-১৪-০,নাঈম ১৩-০-৬৩-১, মুরাদ ১৩-০-৫৫-২, জয় ১০-০-৪৬-০)
