১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বড় সংগ্রহের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

16 Nov 2026, 01:20 PM

বড় সংগ্রহের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

প্রথম দিনের শেষ বলে তাওহিদ হৃদয়ের বিদায় বড় প্রভাব ফেলতে পারে দ্বিতীয় দিনে। প্রথম ঘণ্টায় পেসারদের জন‍্য থাকে বাড়তি সুবিধা। দ্বিতীয় নতুন বল এখনও নতুন। তাই সব মিলিয়ে সকালে কঠিন চ‍্যালেঞ্জই অপেক্ষা করছে লিটনদের জন‍্য।

জোহানেসবার্গে সোমবার ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়।

১৩৮ বলে ১২ চারে ৯২ রানে অপরাজিত লিটন দাস। ব‍্যাটিংয়ের অপেক্ষায় আছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

বাংলাদেশের ইনিংস কত বড় হবে সেটা নির্ভর করছে সকালে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে দুই ব‍্যাটসম‍্যান লিটন ও মিরাজ কতটা ভালোভাবে সামাল দিতে পারেন তার উপর।

বাংলাদেশের প্রথম পাঁচটি উইকেট নিয়েছেন রাবাদা। দিনের শেষ বলে উইকেট পেয়েছেন ইয়ানসেন। এই দুই জন ছাড়া প্রথম দিন অন‍্য কোনো বোলার সফরকারীদের খুব একটা ভাবাতে পারেননি।

৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। একটি ইয়ানসেন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ৩২৭/৬ (মাহফিজুল ০, তানজিদ ৬৭, মুমিনুল ০, শান্ত ১২, হৃদয় ১৩৭, মুশফিক ৯২*; রাবাদা ১৭-৩-৫১-৫, ইয়ানসেন ১৮-২-৫৪-১, প‍্যাটারসন ১৭-৫-৬৮-০, মুল্ডার ১৫-০-৫৩-০, হার্মার ১৬-০-৮৩, মার্করাম ১-০-১-০)

16 Nov 2026, 01:20 PM

লাইভ ব্লগে স্বাগত

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।