২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: একদিনে শনাক্ত ৬, মৃত্যু নেই

গত একদিনে দেশে সুস্থ হয়েছেন ৩৫০ জন।

কোভিড: একদিনে শনাক্ত ৬, মৃত্যু নেই

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 05:23 PM

Updated : 25 Feb 2023, 05:25 PM

দেশে গত একদিনে ৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৬ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ০ দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ২২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৭৯৬ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ এক হাজার ৪৬৫ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া নেত্রকোণা জেলায় একজন রোগী শনাক্ত হয়েছে গত একদিনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে সাড়ে ৬৮ লাখেরও বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৭৫ কোটি ৭২ লাখের বেশি।