১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নবীনদের বরণ করল সাউথইস্ট ইউনিভার্সিটি

দুই দিনে চারটি সেশনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নবীনদের বরণ করল সাউথইস্ট ইউনিভার্সিটি
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

বুধ ও বৃহস্পতিবার মোট চারটি সেশনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সবশেষ চতুর্থ অধিবেশনে সাউথইস্ট বিজনেস স্কুলের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এফসিএ ও আইসিএবি’র সাবেক সভাপতি এবং এক্সপো গ্রুপের পরিচালক এবং সিইও মাহমুদুল হাসান খসরু।

তৃতীয় অধিবেশনে বাংলা, ইংরেজি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট-পলিসি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এ দুই অধিবেশনের সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম।

বুধবার সকালে উদ্বোধনী অধিবেশনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

একই দিনে বিকালে দ্বিতীয় অধিবেশনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), স্থাপত্য ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ অধিবেশনের প্রধান অতিথি ছিলেন আনলিমা টেক্সটাইল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাকশন) মিসেস রাশেদা সরকার ফ্যান্সি।

বুধবারের দুই অধিবেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন।

নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।