২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সহযোগিতা বাড়াতে সাউথইস্ট ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের চুক্তি

চুক্তির আওতায় উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্স সম্পৃক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বাড়াতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি।

বুধবার এ বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ‘কৌশলগত সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছে বলে সাউথইস্ট ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সেখানে বলা হয়, এ চুক্তির ফলে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সেন্টার অব এক্সিলেন্স ফর অ্যাডভান্স কম্পিউটিং এবং ফ্যাকাল্টি অব ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সুবিধাগুলিকে সাউথইস্ট ইউনিভার্সিটির সুবিধার সঙ্গে একীভূত করবে। 

“এতে গুরুত্বপূর্ণ সহযোগিতার মধ্যে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্স সম্পৃক্ত থাকবে।”

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের উপাচার্য অধ্যাপক টিএস জালিমান সৌলি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।