দেশে চালু হল এশিয়া কোটিংয়ের ‘অ্যালকিড রেজিন প্ল্যান্ট’
নতুন প্ল্যান্টটি পেইন্টের জন্য প্রাথমিক কাঁচামাল তৈরির জন্য স্থাপন করা হয়েছে।
উড কোটিং প্রস্ততকারক কোম্পানি জেএটি হোল্ডিং লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এশিয়া কোটিংয়ের ‘অ্যালকিড রেজিন প্ল্যান্ট’ চালু হল বাংলাদেশে।
গত ১২ ফেব্রুয়ারি নতুন এই প্ল্যান্টের কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন প্ল্যান্টটি পেইন্টের জন্য প্রাথমিক কাঁচামাল তৈরির জন্য স্থাপন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেএটি হোল্ডিং পাবলিক লিমিটেড কোম্পানি শ্রীলঙ্কায় কাঠের আবরণ এবং ব্রাশের বাজারজাতকরণে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। পেইন্ট এবং ফার্নিশিং খাতে তাদের অবস্থান শক্তিশালী।
জেএটি হোল্ডিংয়ের কান্ট্রি হেড এবং অপারেশনস ডিরেক্টর ( বাংলাদেশ) শামারা ওয়ানিয়ারাচ্চি বলেন, “বাংলাদেশে আমাদের নতুন অ্যালকিড রেজিন প্ল্যান্টের কার্যক্রম শুরুর বিষয়টি সামাজিক এবং পরিবেশগত দায়িত্ব পালনের পাশাপাশি পণ্যের গুণমান, উত্পাদন দক্ষতা, মূল্য সরবরাহসহ একাধিক ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।“এর ফলে আমরা আমাদের তৈরি করা সাশ্রয়ী, উচ্চমানের পণ্য বাজারজাত করার পাশাপাশি উদ্বৃত্ত কাঁচামাল রপ্তানি করে আমাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে সক্ষম হব।”
কোম্পানির ডিরেক্টর (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) অজিত বান্ডারা, জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) সুদাথ সিল্ভাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
