২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিশন বাজারে আনলো ওএলইডি টিভি

এই ৫৫ ইঞ্চির ওএলইডি টিভির খুচরা মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 07:56 PM

Updated : 09 Jan 2023, 07:56 PM

আরএফএলের ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘ভিশন’ বাজারে এনেছে ওএলইডি টেলিভিশন সেট।

আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভিশন ওএলইডি টিভির মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “বর্তমানে বাংলাদেশে এলসিডি ও এলইডি প্রযুক্তি সম্বলিত টিভি বাজারে আছে। এগুলোর তুলনায় ওএলইডি প্রযুক্তির টিভির ক্রিস্টাল লাইন লেয়ার কম সরু, হালকা ও বেশি নমনীয় হওয়ার ফলে পর্দাটি অনেক বেশি প্রশস্ত দেখায়, যার ফলে একসাথে এবং একই সময়ে অনেক দর্শক টিভি দেখতে পারে।”

ভিশন ইলেকট্রনিক্সের হেড অব মার্কেটিং শেখ মাহাবুবুর রহমান জানান, “৪ দশমিক ৮ মিলিমিটার পুরু এবং ফোর-কে রেজুলেশনের ভিশন ওএলইডি টিভিতে রয়েছে ক্যামেলিয়ন প্রসেস ইঞ্জিন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা নিখুঁত ছবি এবং নিখুঁত গেমিংয়ের জন্য প্রয়োজন।

“এই টিভিতে রয়েছে এসিএম-৯৮ শতাংশ কালার অ্যাকুরেসি অটো কালার ম্যানেজমেন্ট এবং ডলবি ভিশন, ডলবি অ্যাটমস সাউন্ড ইফেক্টসহ ২০-ওয়াট স্পিকার, যা নিশ্চিত করে নিখুঁত ছবি এবং নিখুঁত শব্দ।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিশন পিকো পিক্সেল ৫৫ ইঞ্চি ওএলইডি টিভি এখন সারাদেশে ভিশন এম্পোরিয়াম, আরএফএল বেস্ট বাই এবং অনুমোদিত ডিলারের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যার সর্বোচ্চ খুচরা মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

নববর্ষ উপলক্ষে এই টিভিতে ২০ শতাংশ ছাড় ও চরকি অ্যাপে বিনামূল্যে ১৮ মাসের সাবস্ক্রিপশন সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও এতে রয়েছে বিল্ট-ইন টফি অ্যাপ।

অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, উপমহাব্যবহস্থাপক ফরহাদ হোসেন মামনুন ও ব্যবস্থাপক শিবলী নোমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।