১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে সনির ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’ টিভি

বাজারে আসছে জাপানি ব্র্যান্ড সনির আধুনিক প্রযুক্তির নতুন টেলিভিশন ও সাউন্ড সিস্টেম। নতুন প্রযুক্তির ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’ টিভি, ‘ব্রাভিয়া ৩ মার্ক টু’ গুগল টিভি এবং তারহীন হোম থিয়েটার ‘ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। বুধবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক অনুষ্ঠানে পণ্যগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সনি বলছে, ঘরে বসেই সিনেমা হলের মতো অনুভূতি দিতে পণ্যগুলো তৈরি করা হয়েছে। এতে দর্শকরা একদম নিখুঁত ছবি ও শব্দ উপভোগ করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 07:49 PM

Updated : 18 Nov 2026, 07:49 PM