বাজারে এল আরএফএলের ‘প্রটেক্টর এলিগেন্স ডোর’
দরজাটি ১২টি রঙে পাওয়া যাচ্ছে।
আধুনিক নকশা ও উন্নত মানে তৈরি ‘প্রটেক্টর এলিগেন্স ডোর’ বাজারে এনেছে আরএফএল।
মঙ্গলবার রাজধানীতে প্রাণ সেন্টারে এক অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এ দরজা উদ্বোধন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল বলেছে, “দরজাটি ১২টি রঙে পাওয়া যাচ্ছে। এতে ব্যবহৃত পিভিসি ফিল্ম পানি থেকে সুরক্ষা দেবে। অতিরিক্ত পলিশের প্রয়োজন হয় না। এতে গ্যাসকেট সিলিং সিস্টেম শব্দ নিরোধক সক্ষমতা বাড়াতে সহায়তা করে।
“দরজার কোর তৈরি করা হয়েছে উডেক্স ও এডিএফ বোর্ড দিয়ে, যা এর স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করে। রয়েছে ফ্রেম, ডোর লিফ, লক ও প্রয়োজনীয় অনুষঙ্গ। পাশাপাশি গ্রাহকদের পেশাদার ফিটিং সেবাও দেওয়া হয়, ফলে দরজা স্থাপনের জন্য আলাদাভাবে কাঠমিস্ত্রি বা কারিগর লাগে না।”
উদ্বোধন অনুষ্ঠানে আর এন পাল বলেন, “প্রটেক্টর এলিগেন্স ডোরের মাধ্যমে গ্রাহকরা একই পণ্যে আধুনিক নকশা, উন্নত মান, স্থায়িত্ব ও সহজ স্থাপন সুবিধা পাবেন। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় আধুনিক দরজার চাহিদা পূরণে পণ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“প্রটেক্টর এলিগেন্স ডোরের অন্যতম বিশেষত্ব হল, দেয়ালে রঙ বা টাইলস বসানোর আগেই এটি স্থাপন করা যায়।”
অনুষ্ঠানে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের ট্যাংক ও ডোর ব্যবসার নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা মেহেদী হাসান, আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম এবং প্রটেক্টরের ব্র্যান্ড ম্যানেজার সাফিন মাহমুদ উপস্থিত ছিলেন।
