২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংক চুক্তি

জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ডের আওতায় ঋণ পাবেন ফাউন্ডেশনের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 09:07 PM

Updated : 30 Nov 2023, 09:07 PM

নারীর ক্ষমতায়ন এবং তাদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলার উদ্যোগের অংশ হিসেবে জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংক পিএলসি সমঝোতা চুক্তি করেছে।

চুক্তির আওতায় জয়িতা ফাউন্ডেশনের নিবন্ধিত নারী উদ্যোক্তা ও সমিতিকে এবি ব্যাংক ঋণ দেবে বলে বৃহস্পতিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল চুক্তিতে সই করেন।