১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুলশানে বারোক ক্যাফের নতুন শাখা

ইউরোপীয় ঐতিহ্য ও আধুনিক ক্যাফে সংস্কৃতির সমন্বয়ে সাজানো হয়েছে নতুন আউটলেট, বলেন বারোক ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 11:00 PM

Updated : 17 Sep 2026, 11:00 PM

ঢাকার গুলশান ২ নম্বরে জার্মানির ক্যাফে চেইন বারোক ক্যাফের নতুন শাখা চালু হয়েছে।

বৃহস্পতিবার বারোক ক্যাফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ অগাস্ট গুলশান-২ এর ৫১/৫৩ নম্বর সড়কের ৯/বি ভবনে নতুন শাখা চালু করা হয়।

ক্যাফেটির ব্যবস্থাপনা পরিচালক বাদল আহমেদ বলেন, “ইউরোপীয় ঐতিহ্য ও আধুনিক ক্যাফে সংস্কৃতির সমন্বয়ে সাজানো হয়েছে নতুন আউটলেট। মনোরম পরিবেশে গ্রাহকদের জন্য থাকছে কফি, ভিন্নধর্মী খাবার রয়েছে “

পারিবারিক অনুষ্ঠান ও জন্মদিনের পার্টি আয়োজনের সুবিধা এবং করপোরেট মিটিংয়ের ব্যবস্থাও রয়েছে ক্যাফেতে। ব্যক্তিগত আয়োজনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও সুযোগ রয়েছে।