২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদন

তিনটি প্রতিষ্ঠানের রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি প্রতিষ্ঠানের রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সোমবার কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান। সিনোবাংলা ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড একটির বিপরীতে একটি করে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব দিয়েছে। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য হবে ২০ টাকা। প্রতিষ্ঠানটি মোট ৯৯ লাখ ৯৮ হাজার তিনশ শেয়ার ছেড়ে ১৯ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার তহবিল সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটি ১৭ জানুযারি পর্যদের সভায় রাইট শেয়ারের ঘোষণা দিয়েছিল। জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড মোট ১৬ লাখ ২৬ হাজার দুশ ৪০টি শেয়ার ছেড়ে ৩২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটি একটির বিপরীতে দুটি রাইট শেয়ার দেবে। ১০০ টাকার প্রিমিয়ামসহ যার প্রতিটির মূল্য হবে ২০০ টাকা। গত বছরের ১২ মে পর্ষদের সভায় রাইট শেয়ারের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে পাইওনিয়ার ইন্সুরেন্স তিন লাখ ৭৫ হাজার রাইট শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে। প্রতি পাঁচটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়া হবে। ৩০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটির মূল্য ৪০০ টাকা। প্রতিষ্ঠানটি গত বছরের ১২ এপ্রিল রাইটের ঘোষণা দেয়। সোমবারের সভায় পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানির রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদন করেনি এসইসি। রাইট ইস্যু বিধিমালা ২০০৬ অনুযায়ী না হওয়ায় এই অনুমোদন দেওয়া হয়নি। গত বছরের ১২ ফেব্র"য়ারি একটি শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার দেয়ার প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮৩৮ ঘ.