২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ইলেকট্রনিক্স পণ্যের দেশি ব্র্যান্ড ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 11:20 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

সোমবার রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফিমেল ইনভলভর্মেন্ট ইন ভার্সাটাইল এমপাওয়ারমেন্ট’ (এফআইভিই বা ফাইভ) শীর্ষক একটি ‘ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন- ডিঅ্যান্ডআই’ প্যানেল ঘোষণা করেন ওয়ালটনের এমডি ও সিইও গোলাম মুর্শেদ।

একইসঙ্গে তিনি ওয়ালটন করপোরেট অফিসে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়ালটনের নারী সদস্যরা এখান থেকে সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন।

অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, এফআইভিই (ফাইভ) শীর্ষক এই ডিঅ্যান্ডআই প্যানেল একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে কাজ করবে।

“এ উদ্যোগের মাধ্যমে আমরা নারীবান্ধব সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে পারব। বাংলাদেশে ওয়ালটনই প্রথম প্রতিষ্ঠান যারা এই ইন্ডাস্ট্রিতে এমন একটি প্যানেল গঠন করলো। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

“নারীকে নিয়ে সামাজিক ‘ট্যাবু’ ভাঙতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্যানিটারি ন্যাপকিন নারীদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ওয়ালটনে এই ভেন্ডিং মেশিন বাসানো হয়েছে। নারীদের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”

এফআইভিই (ফাইভ) ডিঅ্যান্ডআই প্যানেলটি ওয়ালটনে কর্মরত সহস্রাধিক নারী সদস্য নিয়ে গঠিত। প্রতিষ্ঠানটিতে কর্মরত নারীদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে এ প্যানেল কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, শোয়েব হোসেন নোবেল ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, শাহিনুর সুলতানা রেখা, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সাহানা আক্তার প্রমুখ।