২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফল নারীদের সম্মাননা জানাবে আইপিডিসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ‘ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড’ দিয়ে সফল নারীদের সম্মাননা জানাবে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 07:44 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আন্তর্জাতিক নারী দিবসের সবচেয়ে প্রত্যাশিত অনুষ্ঠান ‘ওমেন লিডারশিপ সামিট ২০১৭’-এর আয়োজনে অংশ নিচ্ছে।

এ বছর বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ‘ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড’ দিয়ে সফল নারীদের সম্মাননা জানাবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

তিনটি ক্যাটাগরি হচ্ছে- ‘ইন্সপায়ারিং ফিমেল স্টার্ট-আপ’, ‘ইন্সপায়ারিং ফিমেল এন্ট্রাপ্রেনার’ এবং ‘লিডারস অব টুমরো’।

ঢাকায় হোটেল লো মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ২০১৭ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘ওমেন লিডারশিপ সামিট ২০১৭’ আয়োজনটির উদ্যোক্তা ‘ওমেন ইন লিডারশিপ’ (ডব্লিউআইএল)।