প্রাইম ব্যাংকে ‘লিডিং সার্ভিস এক্সিলেন্স’ কর্মশালা
ম্যানেজার ও ম্যানেজার অপারেশনদের নিয়ে ‘লিডিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালা করেছে প্রাইম ব্যাংক।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালা আয়োজন করা হয়।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বেোধন করেন।
কর্মশালা পরিচালনা করেন এক্সিকিউটিভ টিম লিডারশিপ ক্যাটালিস্ট ও কোচ রনজন ডি সিলভা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী, রাহেল আহমেদ ও তৌহিদুল আলম খান, এসইভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব এবং মানব সম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি জিয়াউর রহমানসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
