নগদের সৌজন্যে টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপ
ক্রিকেট ভক্তদের ভিড়ে টিএসসি পরিণত হচ্ছে ‘মিনি স্টেডিয়ামে’।
ক্রিকেট বিশ্বকাপের এই মৌসুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার সুযোগ করে দিয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, ক্রিকেট ভক্তরা প্রতিদিনের খেলা দেখতে ভিড় করছেন টিএসসিতে নগদের জায়ান্ট স্ক্রিনের সামনে; টিএসসি যেন পরিণত হচ্ছে ‘মিনি স্টেডিয়ামে’। আর বাংলাদেশের খেলার দিনতো কথাই নেই।
দূর-দুরান্ত থেকেও অনেকে খেলা দেখতে টিএসসিতে আসছেন জানিয়ে নগদ বলেছে, বিশ্বকাপ ক্রিকেটের উৎসবের পুরোটা সময় ভক্তরা টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার এই সুযোগ পাবেন।
