২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার সেন নদীর ব্রিজ

মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল

Published : 29 Jan 2013, 03:35 AM

Updated : 23 Jun 2022, 11:55 PM

সারা পৃথিবীর পর্যটকদের যারা প্যারিসের সৌন্দর্য অবগাহনের জন্য ছুটে আসে, এদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা জুগল ও দম্পতি তারা এই সেন নদীর ব্রিজের উপর আসতে ভুল করেননা। তাদের ভালোবাসা যেন সারা জীবনের জন্য অটুট থাকে,এই কামনায় তালার উপর যুগলরা নিজেদের নাম লিখে ও ভালোবাসার প্রতিকী চিন্হ একে ব্রিজের ওয়ালে তালায় চাবি মেরে দেয়। এরপর কেউ এক মিনিট নিরবতা পালন করে, কেউ একে অপরকে জরিয়ে ধরে উচ্ছাস করে চলে যায়।তালা ঠিকই এই ব্রিজকে ভালোবেসে কাটিয়ে দিচ্ছে যুগের পর যুগ কিন্ত কয়টি সম্পর্ক এভাবে অটুট থেকেছে, সে হিসেবের খবর কে রাখে?