১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2024, 01:35 PM

Updated : 19 Feb 2024, 01:35 PM

ঢাকার মিরপুর ১২ নম্বরে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কীভাবে আগুন লেগেছে, এখনও তা জানা যায়নি।”

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।