২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি সিফায়েত উল্লাহ্'র মৃত্যু

তার বয়স হয়েছিল ৬৫ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 06:46 PM

Updated : 29 Oct 2023, 06:46 PM

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. সিফায়েত উল্লাহ্ মারা গেছেন।

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে অধিদপ্তরের ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

এতে বলা হয়, অধ্যাপক সিফায়েত স্ত্রী, দুই সন্তান, অসংখ্য ছাত্র ও সহকর্মীদের রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

অধ্যাপক সিফায়েত উল্লাহ্’র মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরিবার।