ডেঙ্গুতে ভর্তি রোগী সোয়া এক লাখ ছাড়াল
হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এ সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সোয়া এক লাখ ছাড়িয়েছে।
গত এক দিনে আরও চারজনসহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৭ জন। আর এইডিস মশাবাহী এ রোগে আরও ১৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা নিয়ে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন।
হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এ সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি, যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02YPytbiq9xuR26MpppFBNqZtREfxqKBbzNsP5R9jCPrdNyMnuJhYxKKzdWQ66k3y9l ]
