২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

পুলিশের ধারণা, কভার্ড ভ্যানের পেছনে ট্রাকটি ধাক্কা দিলে চালক শাহজানের মৃত্যু হয়।

বনানীতে কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 11:29 AM

Updated : 25 Aug 2023, 11:29 AM

ঢাকার বনানীতে রড বোঝাই ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বনানী থানার এসআই এজাজ আহমেদ জানান।

নিহত মো. শাহজাহান (৩৫) ময়মনসিংহের গৌড়ীপুর উপজেলার আল আকসাবের ছেলে। টঙ্গী থেকে রড বোঝাই ট্রাক নিয়ে তিনি হাজারীবাগের দিকে যাচ্ছিলেন।

এসআই এজাজ জানান, বনানীতে মাছরাঙা টেলিভিশন ভবনের সামনের সড়কে একটি কভার্ড ভ্যানের পেছনে ট্রাকটি ধাক্কা দেয় বলে তার ধারণা। সেসময় গুরুতর আহত চালক শাহজাহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহন দুটি জব্দের কথা জানিয়ে এসআই বলেন, কভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।