এক দশক পর খুলছে ওসমানী উদ্যান
প্রধানমন্ত্রী আগামী ১৯ অক্টোবর উদ্যানটি উদ্বোধন করবেন বলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন।
দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর সবার জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকার ওসমানী উদ্যান।
১৯ অক্টোবর প্রধানমন্ত্রী পার্কটি উদ্বোধন করবেন বলে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বরাতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জানিয়েছে।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এর আধুনিকায়ন কাজ করার তথ্য দিয়ে রোববার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্যানটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রোববার ওসমানী উদ্যান আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন বিষয়ে প্রস্তুতি সভা হয়। সেখানে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছ।
প্রতিমন্ত্রী বলেন, “নতুনভাবে সাজানো এ উদ্যানে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক গ্রন্থাহার, শিশুদের খেলার স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রয়েছে।”
